দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, তাদের যোদ্ধারা মঙ্গলবার ইসরায়েল সীমান্তবর্তী বিভিন্ন সামরিক অবস্থান লক্ষ্য করে একাধিক হামলা চালিয়েছে।
সংগঠনটির একাধিক বিবৃতিতে বলা হয়, স্থানীয় সময় সকাল প্রায় ১১টার দিকে আইনাতা শহরের কাছে ইসরায়েলি সেনা ও সামরিক যানবাহন লক্ষ্য করে আর্টিলারি শেল নিক্ষেপ করা হয়। এরপর বিকেলে একই এলাকায় রকেট হামলাও চালানো হয়েছে বলে দাবি করা হয়েছে।
এছাড়া, উত্তর ইসরায়েলের আভিভিম এলাকায় অবস্থানরত ইসরায়েলি সেনাদের লক্ষ্য করেও রকেট নিক্ষেপের কথা জানিয়েছে হিজবুল্লাহ।
তবে এসব হামলার দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি এবং এ বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সূত্র: আল জাজিরা
এমএস/